নিজের পছন্দের তালের পিঠা-পায়েস তৈরি করতে পারবেন এখন সহজে
তালের মৌসুম চলছে। পাকা তালের ঘ্রাণে মুগ্ধ কে-না হয়! বিভিন্ন পুষ্টিগুণে ভরা মৌসুমি এই ফল অনেকেরই প্রিয়। তালের মৌসুমে প্রায় সময় সবার ঘরেই তৈরি হয় তালের পিঠা-পায়েস।
তবে তাল দিয়ে বিভিন্ন পদ তৈরির আগে পাকা তাল থেকে রস বের করতে হয়, যা খুবই কষ্টসাধ্য বিষয়। অনেকেই এ কারণে ঘরে নিজের পছন্দের তালের পিঠা-পায়েস তৈরি করতে পারেন না।
নিজের পছন্দের তালের পিঠা-পায়েস তৈরি করার জন্য তালের রস বেড় করার খুব সহজ সমাধান বলা হবে এই কন্টেটে। জেনে নিন কীভাবে খুব সহজেই পাকা তাল থেকে রস বের করবেন।
উপাদানঃ
হাতের কাছে রাখবেন- পাকা তাল, চাকু, হ্যান্ড গ্লাভস, বড় পাত্র, বিশুদ্ধ পানি ও ছাকনি।
পদ্ধতিঃ
প্রথমে পাকা তালের খোসা চাকু দিয়ে ভালো করে ছাড়িয়ে নিন। এরপর তালের ভেতরের বীজগুলো আলাদা করুন। এক লিটার বিশুদ্ধ পানিতে তালের বীজগুলো হাত দিয়ে চটকে রস বের করুন। এভাবে প্রতিটি বীজের রসই পানি মিশ্রিত পাত্রে বের করতে হয়।
পরে পানি মিশ্রিত পাকা রস ছেঁকে ১৫-২০ মিনিট চুলায় ঘন করে জ্বাল দিন। প্রতিটি তালে তিনটি বীজ থাকে। এবার জ্বাল দেওয়া তালের রসের সঙ্গে চিনি মিশিয়ে দিন।
ব্যাস তৈরি আপনার তালের রস। এবার এই রস দিয়ে পিঠা-পায়েসসহ মুখোরোচক সব পদ তৈরি করতে পারবেন। চাইলে তালের রস সংরক্ষণও করতে পারেন বছরজুড়ে।
এজন্য একটি মুখবন্ধ বাটিতে এই রস ডিপ ফ্রিজে রেখে দিন। যখন ইচ্ছে বের করে তালের রস দিয়ে পিঠা কিংবা পায়েস তৈরি করতে পারবেন সহজেই।
%20copy.jpg)



.jpg)
Social Plugin