Ad Code

Latest

6/recent/ticker-posts

নীলফামারীতে হামে আক্রান্ত হয়ে ১১ দিনের শিশুর মৃত্যু

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় হাম রোগে আক্রান্ত হয়ে ১১ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটির নাম আফরিন জান্নাত। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চাবুলের টারী (ক্লিনিক পাড়া) এলাকার বাসিন্দা মো. আবু বকর সিদ্দিকের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শিশুটি হামে আক্রান্ত ছিল। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বেলা ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।