প্রথমবারের মতো ঢাকায় আসছেন নোরা ফাতেহি
নোরা ফাতেহি ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, “ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে
Nora Fatehi
এই প্রথমবারের মতো ঢাকায় আসছেন হলিউড কাঁপানো “সাকি সাকি”, “দিলবার” গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ঢাকায় এক কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে নাচ পরিবেশন করবেন বলে জানা গেছে।
নোরা ফাতেহি ঢাকায় আসার তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, “ঢাকার এক কনভেনশন হলে পুরস্কার বিতরণীর আয়োজনটি হবে। নোরার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি অনুষ্ঠানটি হবে।”
মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় এই তারকার। এরপর দ্রুতই তাক লাগিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। বলিউডের আইটেম গার্ল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাকে নৃত্যশিল্পী হিসেবেও সমান কদর করা হয়।
আইটেম গানের পাশাপাশি বলিউডের বেশ কিছু সিনেমায় নজর কেড়েছেন নোরা।
“বাহুবলী: দ্য বিগিনিং”, “কিক টু”, “শের”, “লোফার”, “সত্যমেভ জয়তে”, “স্ত্রী”, “বাটলা হাউস”, “ভারত” নামের হিন্দি ছবিতে তিনি কাজ করেছেন।
“বিগ বস ৯”, “ঝলক দিখলা যা”, “কমেডি নাইটস”, “এমটিভি ট্রল পুলিশ”সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তিনি নিয়মিতই উপস্থিত হয়েছেন।
এছাড়া নোরা তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও আলো ছড়াচ্ছেন। সমান তালে কাজ করছেন ছোট পর্দা ও ইউটিউব চ্যানেলের জন্য। মিউজিক ভিডিও ও অনুষ্ঠানের অতিথি হিসেবে তাকে প্রায়ই পর্দায় দেখা যায়।




Social Plugin