ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীতে আগামী ২১ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’ সফল করা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে ডিমলা উপজেলায় স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলার আহ্বায়ক শাহ আজিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার সদস্য সচিব মো. রাশেদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জব্বার খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রফিক, দপ্তর সম্পাদক প্রিন্স এবং জাতীয় শ্রমিক শক্তির নীলফামারী জেলার সদস্য সচিব জাফর হোসেন জাকিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, আগামী ২১ জুলাই নীলফামারীতে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পথযাত্রা’কে সফল করতে ডিমলা উপজেলা শাখা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে ইতিমধ্যে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বক্তারা আগামী ২১ জুলাইয়ের এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দলে দলে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

Social Plugin