Ad Code

Latest

6/recent/ticker-posts

কুমিল্লায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে নীলফামারীতে নাগরিক সমাজের বিক্ষোভ

 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচয়ে এক ব্যক্তিকে দিয়ে শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলার শিক্ষক সমাজ।

শুক্রবার ( ১৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় নীলফামারী জেলা ডিমলা উপজেলার ডাঙ্গারহাটে স্থানীয় শিক্ষক ও এলাকার সচেতন নাগরিকদের নিয়ে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একজন শিক্ষক জাতির বিবেক, অথচ তাকে ব্যক্তিগত আক্রোশে শারীরিকভাবে লাঞ্ছিত করা পুরো শিক্ষক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং মানহানিকর।

অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।  

কর্মক্ষেত্রে শিক্ষকদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর চড়াও হওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মোহাম্মদ খায়রুল ইসলামের মাতা মোছাঃ খতেজা বেওয়া, সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুন্সি সাদেক সালেহ, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ রাশেদ ইসলাম, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর ইসলাম, সমাজ সেবক আবু সাঈদ বিন মোল্লা, ইউ আইটি স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ বেলাল হোসেন, সমাজ সেবক আবু  ইউসুফ শাকিল, ছাত্রনেতা জাফর হোসেন জাকির প্রমূখ।