গুচ্ছ ভর্তি পরীক্ষার “ক” ইউনিটের ফল প্রকাশ
![]() |
| পরীক্ষার্থী | ছবিঃ সংগৃহীত |
‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৩৭ শতাংশ, অর্থাৎ ৬৬ হাজার ৭৭১ জন
২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়। ২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে এ ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৩৭ শতাংশ, অর্থাৎ ৬৬ হাজার ৭৭১ জন। সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫০ পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন দুইজন। একজনের নাম সুমাইয়া রহমান। যৌথভাবে প্রথম হওয়া আরেক শিক্ষার্থীর নাম সুমাইয়া বিনতে মাসুদ।
![]() | |
|
উল্লেখ্য, গত ৩০ জুলাই বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক যোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন।
ফল প্রকাশের পর গুচ্ছ ভর্তি পরীক্ষার যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, গুচ্ছের ফল নিয়ে যদি কারও কোনো সন্দেহ থাকে, তাহলে তিনি তার খাতা পুনরায় মূল্যায়ন করার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ফল পরিবর্তন হলে সেই শিক্ষার্থী তার আবেদনের টাকা ফেরত পাবেন।
Read More: মানুষ আগে কেমন ছিল



Social Plugin