Ad Code

Latest

6/recent/ticker-posts

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

 


নিজস্ব প্রতিবেদকঃ এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। আগের দামেই বিক্রি হবে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন। ফলে টানা দ্বিতীয় মাসের মতো জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম এপ্রিলে প্রতি লিটার ১০০ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম প্রতি লিটার ১১২ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১১৬ আর অকটেনের দাম ১২০ টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এ দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল।


ডিবিসি ভয়েস/ জে টি