নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া-জলঢাকা ও ডিমলা-ডোমার সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে সশস্ত্র ডাকাত দল চলন্ত ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের গতিরোধ করে চালক-যাত্রীদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুট করে। এ ঘটনায় র্যাব ও পুলিশ যৌথ অভিযানে ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সোমবার (৩০ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে নুরল হকের ছেলে আ. মালেক (৩৫)কে গ্রেপ্তার করা হয় বলে প্রশাসন নিশ্চিত করেছেন।
ডিবিসি ভয়েস/ নী ডি ডা

Social Plugin